বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ। জেলায় আশঙ্কাজনকহারে ছড়িয়েছে ভারতীয় করোনার ভেরিয়েন্ট। সেই চাপাইনবাগঞ্জ থেকে মৌলভীবাজারে ফেরা ১২ জনসহ ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে।
শনিবার ও রোববার রাতে তাদের বাড়িতে কাজ করতেন এমন দুজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
তিনি বলেন, মৌলভীবাজার সদরের বড়কাপনে চাঁপাইনবাবগঞ্জফেরত আরও ৬৩ জন ও চাঁদনীঘাটে আট জনের আজ নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার ফলাফল হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তাদের করোনা পজিটিভ হলে ভারতীয় ধরণ শনাক্তে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি আরো বলেন, ‘নতুন করে শনাক্তের মধ্যে রাজনগরে একজন, শ্রীমঙ্গলে ১৪ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে ৯ জন আছেন। এই সময়ে পাঁচ জন সুস্থ হয়েছেন। কিছুদিন ধরে শনাক্তের হার ১০ থেকে ১৬ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।’
সিভিল সার্জন বলেন, চাঁপাইনবাবগঞ্জের চার থেকে পাঁচটি পরিবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় অবস্থান করে প্লাস্টিক পণ্যের ব্যবসা করেন। ঈদে তাদের ১২ জন বাড়ি গিয়ে সম্প্রতি ফিরেছেন। ফেরার পর ওই ১২ জনসহ তাদের পরিবারের ৩৪ সদস্যদের নমুনা পরীক্ষার করে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১২ জন ও তাদের পরিবারের সংক্রমিতরা করোনার ভারতীয় ধরন বহন করছেন কি না, তা জানতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লিখিতভাবে জানানো হবে, বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



