মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার অপরাধে রাব্বি মিয়া নামে এক এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে (০১ জানুয়ারি) উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় টিলা কাটা চলছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি টিলা কাটার সত্যতা পেয়ে একটি এক্সকাভেটর জব্দ করেন। পরে এক্সকাভেটরটির চালক রাব্বি মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন শনিবার রাতে টিলা কাটায় দায়ে একজনকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



