সিলেট রেঞ্জ থেকে পুলিশের ১৫৯ জন কনস্টেবলকে একযোগে চট্টগ্রামে বদলি করা হয়েছে। রোববার (৩০ মে) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলিকৃতরা সিলেট আরআরএফ, হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত।
জানা গেছে, প্রাথমিকভাবে তাদের চট্টগ্রাম বিভাগের রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে।
বদলি হওয়া কনস্টেবলদের সিলেট থেকে ছাড়পত্র নিয়ে ১৩ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৪ জুন তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



