জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুলকে সিলেট-৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে মর্মে” প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। কিন্তু নিজের নামে স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তির সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
রোববার (৩০ মে) মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই ভিন্নমত পোষণ করেন।
এতে তিনি বলেন, গত ২৫ মে নগরের নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও সিলেট জেলার সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলকে সিলেট-৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করা হয়। কে বা কাহারা আমার স্বাক্ষরবিহীন একটি সংবাদ প্রেরণ করে এবং তা গুরুত্বসহকারে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় জাতীয় পার্টির বিভিন্ন স্তরে এ বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
মূল কথা হলো পার্টির মনোনয়ন শুধুমাত্র চেয়ারম্যান কর্তৃক গঠিত মনোনয়ন বোর্ড দিয়ে থাকেন। এছাড়া অন্য কাহারো কিংবা কোন স্তরের নেতাকর্মীর প্রার্থী ঘোষণার অধিকার নেই।
অতএব আমি আশা করি আমার এই ভিন্নমত সংবাদটি প্রকাশিত হইলে সকল বিভ্রান্তির অবসান হইবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



