সিলেট নগরের জিন্দাবাজারে একটি অভিজাত মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত দেড় টার দিকে নগরের জিন্দাবাজার জল্লারপাড় কাকলী শপিং সেন্টারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
রাত ২টার দিকে দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে এসেছে।
স্থানীয়রা জানান, কাকলী শপিং সেন্টারের ৮ তলায় আগুনের সূত্রপাত ঘটেছে। নিমিষেই আগুন উপরের তলার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সময় যত গড়াতে থাকে আগুনের আগুনের তেজক্রিয়তা তত বাড়তে থাকে। তাৎক্ষনিক দমকল বাহিনীকে ফোন করা হলেও তারা আসতে অন্তত আধা ঘন্টা দেরি করে ফেলেন। ততক্ষণে আ্গুনের লেলিহান শিখা উপরের তলায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় ঝুঁকিতে রয়েছে পাশ্ববর্তী ব্লু ওয়াটার শপিং সেন্টার, ও কানিজ প্লাজা।

এদিকে, শপিং সেন্টারে আগুন লাগার খবরে ব্যবসায়ীরা এসে মার্কেটের সামনে জড়ো হন। অনেকে ঝুঁকি নিয়েও দোকান খুলে মালামাল বের করে আনতে চেষ্টা করছেন। রাত সোয়া ২ টা পর্যন্ত আগুন নেভাতে চেষ্টা করছে দমকল বাহিনী। আর আগুন লাগার ঘটনায় নগরের জিন্দাবাজার এলাকায় ভীড় করছেন লোকজন।
তবে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো কেউ বলতে পারছেন না। লোকজন বলাবলি করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ছয় তলায় আগুন লাগলেও ওয়াইফাই’র তার দিয়ে আগুন দ্রুত উপরে ছড়িয়ে পড়ে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



