থার্টি ফার্স্ট নাইট উদযাপনে উন্মোক্ত স্থানে অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) এসএমপি কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হলো।
খ্রীষ্টিয় নববর্ষ-২০২২ সংক্রান্তে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে থেকে রোববার (১ জানুয়ারি) ভোট ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা করেন পুলিশ কমিশনার। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



