সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়া বাফুফে সভাপতির পক্ষ থেকেও নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান কিরণ।
এদিকে, ফুটবলারদের মানোন্নয়নে ফিফা উইন্ডোতে বড় দলগুলোর সঙ্গে ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।
বয়সভিত্তিক পর্যায়ে একের পর এক সাফল্য বাংলার জয়ীতাদের। সবশেষ ২০১৮ সালে দেশের জন্য ট্রফি জয় করেছিলো গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। এবারও সাফল্যের চূড়ায় লাল-সবুজ জার্সিধারীরা।
সম্প্রতি ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এমন অর্জনে উচ্ছ্বাসে ভাসে দেশের ফুটবল ভক্তরা। প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাজিমাত করায় এবার মূল সাফ জয়ের লক্ষ্য আনাই মগিনী, রিপা ও তহুরাদের।
দেশের জন্য সাফল্য অর্জন করায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়া হবে। সাফ অনূর্ধ্ব-১৯ এর লোকাল আয়োজক কমিটির সমন্বয় সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই সাথে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে।
মাহফুজা আক্তার কিরণ বলেন, মেয়েরা যখনই ভালো কিছু করে তখনই ওদের প্রধানমন্ত্রী ডেকে নেন। আর্থিকভাবে ওদের লাভবান করেন এবং গিফট দেন। এবারও ওনি তাই করবেন- এটা আমাদের প্রত্যাশা।
বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের আপাতত কোনো বিশ্রাম নেই। বাফুফেতে থাকা নারী ফুটবলাররা নিয়মিত জিম আর অনুশীলন করে ব্যস্ত সময় পার করছে। কিন্তু নিজেদের মান বাড়াতে পর্যাপ্ত ফ্রেন্ডলি ম্যাচ খেলাটাও জরুরি। ফুটবলারদের মানোন্নয়নে ফিফা উইন্ডোতে বড় দলগুলোর সঙ্গে ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।
এ সম্পর্কে মাহফুজা আক্তার কিরণ বলেন, অবশ্যই আমাদের সে চেষ্টা থাকবে, ফিফা উইন্ডোতে বড় দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার। কারণ সেটা না করতে র্যাংকিংয়ে আগানো যাবে না। আমাদের তো সেটাও দরকার। ভারতে অনূর্ধ্ব-১৮ দলের খেলা আছে, মার্চে। আগস্ট-সেপ্টেম্বরের মাঝামাঝি অনূর্ধ্ব-১৯ দলের খেলা আছে। এটা আমরা হোস্ট করব। এছাড়া সিনিয়র মেয়েদের অলিম্পিকে একটা ইভেন্ট আছে, চীনে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



