সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বন্দরবাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী জীবন রানাকে (২২) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জীবন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানাধীন টেনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত জীবনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জীবনকে গ্রেফতার করেছে। সে কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছে।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



