হবিগঞ্জের আজমিরীগঞ্জে কাকাইলছেও ইউনিয়নের আলিপুর গ্রামে চা পান করে একই পরিবারের পাঁচ জন সহ মোট সাতজন অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাদের অসুস্থ অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থার অবনতি ঘটে। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
অসুস্থরা হলেন- হানিফ মিয়া (৬০), তার স্ত্রী তরু বেগম (৫০), দুলাল মিয়া(২০),মোবাশ্বির মিয়া (২৫),শাকিম মিয়া (১৭), সিয়াব(০৭) এবং শোয়েব মিয়া (১৮)।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কাকাইলছেও ইউনিয়নের আলিপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার বাড়ীতে চা রান্না করা হয়। এ সময় প্রতিবেশী মোবাশ্বির মিয়া এবং শাকিল মিয়া সহ হানিফ মিয়ার পরিবার চা পান করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। রাতে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ভোরে সাতজনকে অসুস্থ অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হানিফ মিয়ার প্রতিবেশী এবং স্বজন মাহমুদ জামান বলেন,সোমবার রাতে হানিফ মিয়ার বাড়ীতে চা পান করার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। আলিপুর থেকে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় ভোরে আমরা তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের স্বজন মাহমুদ জামান জানান, চা পান করিয়ে অচেতন করে ঘরে থাকা দুই লাখ টাকা ও স্বর্ণালংঙ্গার নিয়ে যায় প্রতিবেশী মলকুছ মিয়া।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক আবু ইবনে সিনা ইকরাম জানান-মঙ্গলবার সকালে সাত বছরের এক শিশু সহ সাতজন রোগী আসেন। উনাদের ভাষ্য হচ্ছে গতকাল রাতে চা অথবা ভাতের সাথে তাদের কিছু খাওয়ানো হয়। এরপর থেকে উনারা অসুস্থবোধ করেন। আমরা পরীক্ষা নিরিক্ষা করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনির হোসাইন বলেন, প্রাাথমিকভাবে আমরা তাদের পরিক্ষা নিরীক্ষা করে দেখেছি। মনে হচ্ছে খাবার অথবা অন্যকিছুর সাথে উনারা চেতনানাশক কিছু খেয়েছেন। আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



