সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই নাতির ছুরি আঘাতে তাছলিমা বেগম( ৬৫)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, রাতে দাদী তাছলিমা বেগমকে ঘর থেকে ডেকে নেয় তার নাতী হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। এসময় তারা বৃদ্ধা তাছলিমা বেগমকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হৃদয় হাসান ও মুন্না বুরহান উদ্দিনের ছেলে। এ ঘটনায় বুরহান উদ্দিনের স্ত্রী রানী বেগমকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আসামির মাকে আটক করা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা করছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...