প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অফিসে আনুমানিক সাড়ে তিনটার দিকে এ হামলা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হেড অব প্রডাকশন অপূর্ব রায়।
তিনি বলেন, কে বা কারা হঠাৎ করেই আমাদের অফিসে হামলা চালায়। অফিস ভাঙচুর করে। ৬০/৭০ জন লোক এসে হামলা চালিয়ে চলে যায়।
এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, টুঙ্গিপাড়ার মিয়া ভাই, আগস্ট ১৯৭৫ সিনেমাগুলো নির্মাণের পর বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরপর আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আজকের এ হামলা কেনো হলো? আমার জানা নেই। আমি আর আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছি।
দেশীয় সিনেমায় ভূমিকা রাখছে শাপলা মিডিয়া। এরইমধ্যে এ সংস্থা থেকে মুক্তি পেয়েছে অনেকগুলো সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে আরো অনেক সিনেমা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সেলিম খান।
নতুনসিলেট২৪ডটকম / ২৮ ডিসেম্বর ২০২১ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



