আবারো ভূমিকম্পে কাঁপলো সিলেট। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভূমিকম্প হলো।
রোববার (৩০ মে) ভোর ৪ টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভুত হয়। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ভোর বেলায় হওয়াতে অনেকে আঁচ করতে পারেননি।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা
ইকবাল হোসেন নতুনসিলেটকে বলেন, ভোরবেলায় হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮। এটিরও উৎপত্তি স্থল সিলেটের জৈন্তাপুর বর্ডার এলাকায়।
এরআগে শনিবার (২৯ মে) বেলা ২টায় সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এতে প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড ও ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, শনিবার (২৯মে) সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। সকাল ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রা এবং বেলা ২ টায় ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।
বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট। এ জন্য সতর্ক থাকার পরামর্শ দেন। এ কারণে ভবনের বাসিন্দাদের অনেকে বিষয়টিকে গুরুত্ব দেন এবং রাত জেগে ইবাদত বন্দেগিও করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



