সিলেটে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে হেলে পড়লো ছয় তলা বিশিষ্ট দু’টি ভবন। সিলেট নগরের ৮নং ওয়ার্ডের পাঠানটুলা দর্জিবাড়ী এলাকার ৬ তলা বিশিষ্ঠ ভবন দু’টি হেলে পড়ে।
পাঠানটুলা পল্লবী ব্লক-সি-১৬ হোল্ডি নং-০৩৮২-০১ বাসা এবং দর্জিপাড়াস্থ মোহনা ব্লক-বি-৩, হোল্ডিং নং-০৮৫১-১৪ ভবন একটি অপরটির দিকে হেলে পড়ে। ভবন দু’টি প্রায় দুই ফুট পরিমাণে হেলে পড়েছে, জানায় নগর কর্তৃপক্ষ ও পুলিশ।
খবর পেয়ে শনিবার রাত ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপির উপ-পুলিশ কমিশনার(উত্তর) আজবাহার আলী শেখ, সিসিকের প্রকৌশলী আনশুমান ভট্টচার্য্য, রাজু উদ্দিন আহমদ, লিপু সিংহ।
এছাড়া পুলিশের অন্যান্য অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্টরা জানতে পারেন, শনিবার (২৯ মে) চার বার মৃদু ভুমিকম্পনে ভবন দু’টি হেলে পড়ে।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী অতিসত্বর ভবন থেকে বাসিন্দাদের নিরপদে সরে যাওয়ার পরামর্শ প্রদান দেন।
তিনি বলেন, ভবনটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কিনা, বা অনুমোদন কয় তলার নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এতে সিলেটের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। সকাল ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ এবং বেলা ২টায় রিখটার স্কেলে ৪ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



