সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেনা বেগম (৩০) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন সাতপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রফিক মিয়ার স্ত্রী।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাবার বাড়িতে শয়ন কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বিশ্বনাথের উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা তফজ্জুল আলীর কন্যা হেনা বেগম দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।প্রায় মাস খানেক ধরে পিত্রালয়ে অবস্থান করছিলেন তিনি। শুক্রবার ঘরের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে ওই নারী আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



