সিলেটে বিএনপির সমাবেশ শুরুর আগেই সংঘর্ষে বাধলেন নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় নেতাদের সামনেই চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হন তারা।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৩ টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে এ ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীদের দুই দিকে সরিয়ে নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জানা গেছে, সামনের সারিতে চেয়ারে বসা ও অবস্থান করা নিয়ে নেতাকর্মীদের দু’টি গ্রুপের নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মী সমর্থকরা উচ্ছৃঙ্খল হয়ে প্লাস্টিকের চেয়ার হাতে নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারেন। এতে কয়েক জন আহত হয়েছেন।

পরে মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নেতাকর্মীদের দুই দিকে নিয়ে যান। তাদের একটি গ্রুপকে বিএনপি নেতা কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আগলে প্রধান সড়কে নিয়ে আসেন। পরে নেতাকর্মীরা সুরমা মার্কেটের দিকে চেলে যান।
শনিবার বেলা ২টা থেকে এই সভা শুরু হওয়ার কথা। সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
সিলেটমুক্ত দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও গণসংগীতে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



