সুনামগঞ্জের তাহিরপুরে ভোট কেন্দ্র নতুন ভোট কেন্দ্র করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ‘বর্তমান’ভোট কেন্দ্রটি প্রায় ৫ কিলোমিটার দুরে। তা্থই মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবি তুলেছেন তারা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা মো.জাদু মিয়ার সভাপতিত্বে কয়েকশত ভোটারের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান,দীর্ঘ কয়েক বছর ধরে মানিগাঁও গ্রামের প্রায় ১৮ শত ভোটার,৫ কিলোমিটার দূরবর্তী মাহারাম কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়।রাস্তা ঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বৃদ্ধ নারী-পুরুষ মাহারাম কেন্দ্র ভোট দিতে গিয়ে নানা সমস্যায় শিকার হন।
স্থানীয় ভোটারগণ সরকারের ঊধর্বতন কর্তৃপক্ষের নিকট মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবি জানিয়েছেন।
এ সময় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, মো.আশরাদুল হাসান,আওয়াল মিয়া,হাসান আলী,বাছির মিয়া,আব্দুল কাদির,খোর্শেদ মিয়া,তারা মিয়া,মোর্শেদ মিয়া প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



