আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং দৈনিক উত্তরপূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মানুষ ব্যবসা করে মুনাফার জন্য। তবে যে ব্যবসায় মুনাফার সাথে মানব সেবার আকাক্সক্ষা থাকে এবং মানবসেবায় ব্রতি হয়ে ব্যবসা পরিচালনা করা হয় সেই ব্যবসা মানবতার কল্যাণে কাজে লাগে। মেডিকেল সার্ভিস বা ডায়াগনস্টিক সেন্টারগুলো যেহেতু চিকিৎসা সেবার সাথে অতোপ্রতভাবে সম্পর্কিত তাই এই ব্যবসায়ও মানবসেবার সুযোগ রয়েছে। মুনাফার পাশাপাশি মানবসেবার দৃষ্টিভঙ্গি নিয়ে এ ব্যবসা পরিচালনা করলে ইহকাল ও পরকালের উন্নতি সম্ভব।
শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর পশ্চিম দরগাহ মহল্লায় ‘আস-শেফা মেডিকেল সার্ভিস’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, সিলেটে এ ধরণের একটি প্রতিষ্ঠান যোগ হওয়ায় স্বাস্থ্য সেবার মাত্রা আরো অধিক হারে বৃদ্ধি পাবে। বাংলাদেশে স্বাস্থ্য সেবার আধুনিকায়নে সরকার বদ্ধ পরিকর। আস-শেফা মেডিকেল সার্ভিসের মাধ্যমে সিলেটের রোগীসহ স্বজনরা ভালো সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আস-শেফা মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর জহুরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক কবি-কথাশিল্পি সালমান ফরিদ।
উপস্থিত ছিলেন, আস-শেফা মেডিকেল সার্ভিসের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, ফাইনান্স ডিরেক্টর শেখ মো. বাবলু, ব্যাংকার উম্মে সুমাইয়া তাজবীন নীলা, প্রতিষ্ঠানের বিজনেস ও মার্কেটিং ডিরেক্টর মো. আহমদ শহিদ তাপাদার, ডিরেক্টর হাসান আহমদ, আব্দুল আজিজ মঞ্জু। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোমিন।
আগামী ১লা জুন মঙ্গলবার থেকে আস-শেফা মেডিকেল সার্ভিসে নিয়মিত চেম্বার করবেন ডা. আব্দুল্লাহ জাকি বিন হোসেন, ডা. জাফরিন ইয়াসমিন চৌধুরী, ডা. প্রদীপ চৌধুরী, ডা. রাফি আহমদ খান, ডা. মামুন মিজানুর রহমান, ডা. হাসান আহমদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



