শীতের শুভ্র সকাল। ঘাসের ওপর সাত রঙ ছড়াচ্ছে শিশির বিন্দু। পূর্ব গগণে উঁকি দিচ্ছে ভোরের সূর্য। ঠিক তখনই কোলাহল মুক্ত নগরের যানবাহনহীন ফাঁকা রাজপথে মানুষের আনাগোনা। কেউ একা ফুল হাতে, কেউ দল বেধে সমেত পুস্পাঞ্জলী নিয়ে। গন্তব্য এক-একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানানো। দলমত নির্বিশেষে বিজয়ের দিনে সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করলো আপামর জনতা।
এভাবে একের পর এক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন দেশপ্রেমে উদ্ভুদ্ধ মানুষজন। তবে এবারের বিজয় দিবসটি ভিন্ন এক আমেজের, আগ্রহের বাংলাদেশের বিজয়ে ৫০ বছর পূর্ণতায়।

১৯৭১ সালের এই দিনে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিলে পাক হানাদার বাহিনী। সেইদিন বিজয় অর্জিত হয় বাংলাদেশের। আবার স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। দু’টি ঘটনা ভিন্ন আমেজ তৈরী করেছে বাঙ্গালীর হৃদয়ে।
ভোরের সূর্যদয় থেকে বেলা গড়ানোর সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।

শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন।
এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজ তান্ত্রিকদল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট চেম্বার অব কমার্স, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



