হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৫ ডিসেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই মোটরসাইকেলে সংঘর্ষে যুবকের মৃত্যুর ৯ ঘন্টার মাথায় রাত ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া (৩০), একই উপজেলার দাশপাড়া মহল্লার মইন উদ্দিন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৮)।
নিহত সিয়াম মিয়ার বন্ধু আব্দুল খালেক বলেন, সিয়ামের লন্ডন যাওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। যুক্তরাজ্যের ভিসাসহ সকল কাগজপত্র চুড়ান্ত রয়েছে, এর আগেই দুর্ঘটনায় প্রাণ হারালো সায়েম।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুই মোটরসাইকেলে ছয় যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঠাল গাছের সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুত্বর আহত হয়। সঙ্গে থাকা বাকি তিনজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



