মাদক ও জুয়া নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগী চেয়ে সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, স্থানীয় জনগনের প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া মাদক ও জুয়ার মত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। তাই অপরাধ নিয়ন্ত্রণে সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা প্রয়োজন।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এসএমপির জালালাবাদ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি একসঙ্গে পুরাপুরি ভাল করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা সম্পুর্নরুপে ভালো করতে হলে আমাদের নিজেকে বদলাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) জনাব মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, জালালাবাদ থানা ভারপ্রা্প্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন, জালালাবাদ ১নং ইউনিয়ন চেয়ারম্যান উবাইদুল ইসহাক।
এছাড়া বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরআগে সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তুলে ধরে বক্তব্য রাখেন। অনেকে পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, দলগত মোটরসাইকেল মহড়া, কিশোর অপরাধ দমন, পুলিশি টহল বৃদ্ধি সম্পর্কে খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যের শুরুতেই তিনি এলাকাবাসীর কাছে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানা প্রাঙ্গনে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



