হবিগঞ্জের ৩০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। দুই উপজেলার ৩০টি ইউনিয়নের মধ্যে বহিষ্কৃতদের ১৬ জন বানিয়াচংয়ে এবং লাখাই উপজেলায় ১৪ জন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলার ৪ উপজেলায় ৫৫ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার হলেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে তালিকা পাঠানো হয়েছে।
বানিয়াচং উপজেলায় বহিষ্কৃত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান, কাগাপাশায় মো. এরশাদ আলী, বড়ইউড়িতে মো. এয়াওর মিয়া, খাগাউড়ায় আব্দুল লতিফ দুলাল, সুবিদপুরে মো. কাউছার চৌধুরী, মক্রমপপুরে ইয়াহিয়া চৌধুরী ও মো. তাহির মিয়া, সুজাতপুরে এনাম খান চৌধুরী, মো. সাদিকুর রহমান, মাজার কামরান, আহমেদ ফরিদ, রবিন চৌধুরী মলু ও মো. হেলাল মিয়া। মন্দরী ইউনিয়নের আব্দুল হেকিম ফুল মিয়া, মুরাদপুরে রফিকুল ইসলাম পাশা এবং পৈলারকান্দি ইউনিয়নে জয়নাল আবেদীন তালুকদার ও মো. শাহজাহান মিয়া।
লাখাই উপজেলায় বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- লাখাই সদরে শরীফ উদ্দিন তালুকদার, মোড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়সল, মাহমুদুল হাসান ও মো. জাহিদুল ইসলাম, মুড়িয়াউক ইউনিয়নে মাসুক মিয়া তালুকদার, হাজী মুকলেছুর রহমান ও মো. নোমান মিয়া, বামৈ ইউনিয়নে এনামুল হক মামুন, মোর্শেদ কামাল ও খসরু নোমান, করাব ইউনিয়নে আব্দুল হাই কামাল এবং বুল্লায় মো. এয়ার হোসেন তালুকদার, জাহারুল ইসলাম তাউস ও শেখ মুর্শেদ কামাল।
এর আগে গত ২৫ নভেম্বর হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হআওয়ায় ২৫ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করতে গিয়েও অনেকে বহিস্কার হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



