ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলে করে ঝিনাইদহের বংকিরা এলাকায় যাচ্ছিলেন হাফিজ উদ্দীনের দুই ছেলে। বেলতলারদাড়ি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের ওপর আক্রমণ করে। এতে হাফিজের বড় ছেলে সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ মারা যান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঈাইলের ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



