মৌলভীবাজার সদর উপজেলার সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিমের বস্তাবন্দী লাশ গত শনিবার উদ্ধার করে পুলিশ। তবে এই ক্লু লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্সসহ (১৯) তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হলে তারা হত্যার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে সাব্বির জানায় শিশু মাহিমের মায়ের কাছে এক হাজার টাকা পাওনা ছিল তারা। টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে, পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ভাসিয়ে দেয় সাব্বির বক্স (১৯)।
নিহত মাহিম হত্যার ঘটনায় ১৩ ডিসেম্বর সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মোঃ বদরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান শিশু মাহিম হত্যার প্রধান আসামী সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার হাত পা বাঁধা অবস্থায় মনু নদীতে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



