শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে সিলেট জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৪ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ম
ঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র, যুব, নারী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



