পর পর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে এবং বেলা সাড়ে ১১টার সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম নতুন সিলেটকে বলেন, ১০ টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূণ্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০ টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। এছাড়া ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। তিনটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।
তিনি বলেন, ডিউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল!
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন নতুন সিলেটকে জানান, সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সিসমিক জরিপে ১০ টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাকি দুটি হালকা কম্পন হালকা অনুভূত হয়। তিনটিরই উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৬ কিলোমিটার উত্তরপূর্বে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নতুন সিলেটকে জানান, সিলেটে তিন দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের একটির মাত্রা ৪ দশমিক ১।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



