সিলেট নগরীর জেলরোড বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হেলিম মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রবিবার (১২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হেলিম মিয়া কোতোয়ালি থানাধীন আগপাড়া মিরাবাজার মৌসুমী ৭৬ নং বাসার নুরুল ইসলামের ছেলে। পরে তাকে এসএমপির কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আইনে মামলা দায়ের করা হয়।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



