এক ঘন্টার ব্যবধানে পর পর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ মে)সকাল ১০টা ৩৬ মিনিটে ও ১০টা ৫১ মিনিটের সময় ভূমিকম্প হয়। সর্বশেষ ১১ টা ৩০ মিনিটে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন নতুনসিলেকে বলেন, সিলেটে দুই দফা ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা, ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩ টা স্টেশনে রিসিভ হলে বলা যেতো কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নতুনসিলেটকে বলেন, সিলেটে দুই দফা মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা খতিয়ে দেখা হচ্ছে।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিষ্ট মমিনুল ইসলাম নতুন সিলেটকে বলেন, সিলেটে দুই দফা ভূমিকম্প হয়েছে। তা কেবল সিলেট জোনে অনুভূত হয়েছে। অন্য কোথাও অনুভূত হয়নি। রিখটার স্কেলের মাত্রা ও উৎপত্তিস্থল জানার চেষ্টা চলছে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...