সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত নির্বাচনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে উভয় প্যানেল থেকে সমান সংখ্যক তথা ১১ জন করে প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল। এসময় তাকে সহযোগীতা করেন বোর্ডের দুই সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম।
নির্বাচনে অর্ডিনারি শ্রেণীতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ফালাহ উদ্দিন আলী আহমদ (৭১৩ ভোট), ফখর উছ সালেহীন নাহিয়ান (৭০৮), মুশফিক জায়গীদার (৬৫৩) পেয়ে বিজয়ী হয়েছেন।
সিলেট ব্যবসায়ী পরিষদে হুমায়ূন আহমদ (৯১১ ভোট), জহিরুল কবির চৌধুরী (৮৬৭), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯), খন্দকার ইসরার আহমদ রকী (৭৯৬), আলীমুল এহছান চৌধুরী (৭৩২), মো. আব্দুস সামাদ (৬৮৮), দেবাংশু দাস মিঠু (৬৮৪), মো. নজরুল ইসলাম(৬৫৩), আব্দুর রহমান জামিল (৬৫০) বিজয়ী হয়েছেন।

এসোসিয়েট শ্রেণীতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ(৬৫৭), মুজিবুর রহমান মন্টু(৬৫৭), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব (৬১২) ও কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭) এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক (৫৭০ ভোট) ও হাজী সরোয়ার হোসেন ছেদু (৫৪০) পেয়ে বিজয়ী হন।
ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তন্মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণীতে চেম্বারের সদ্য সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং গোলাপগঞ্জ টাউন অ্যাসোসিয়েশন থেকে আমিনুর রহমান।
এ দুই ক্যাটাগরিতে চারটি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
ফলাফলে জানা গেছে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী বিজয়ী হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে।ফলে প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সমঝোতা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না সংশ্লিষ্টরা।
এরআগে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ সম্পন্ন হয় নগরের ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে। ভোট গ্রহণ শেষে গণনার পর ভোররাতে ফলাফল প্রকাশ করা হয়।
এবার নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদের ব্যানারে ৪৪ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ৪ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে, সিলেট চেম্বার নির্বাচনকে ঘিরে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রবীণ ব্যবসায়ী নেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। রাজনৈতিক নেতারা দুটি প্যানেলের সভা-সমাবেশে বক্তব্য রাখেন। অবশ্য সুন্দর পরিবেশে সম্পন্ন হয় ব্যবসায়ীদের এই নির্বাচনী উৎসব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



