সিলেট-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নীচে পিষ্ট হয়ে নুরুল বক্স (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে চালকের আসনে থাকা নিহতের সহোদর সাহেল বক্স।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার-রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল বক্স ও আহত সাহেল বক্স দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত আকমল বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট শহরগামী মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনের সীটে বসা নুরুল বক্স সড়কে ছিটকে পড়লে দ্রুতগামী ট্রাকের নীচে পিষ্ট হন। দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পা দু’টি ট্রাকের চাকার নীচে পতে থেঁতলে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। চালকের আসনে থাকা মোটরসাইকেল আরোহি সাহেল বক্সও আহত হন।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করা হয়। ততক্ষণে সড়ক বন্ধ হয়ে দুর্ঘটনাস্থলের দুই পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর যানচলাচল স্বাভাবিক করা হয়।
তিনি বলেন, মোটরসাইকেল আরোহিরা শহরের দিকে আসছিলেন। একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগছে সীটের পেছনে থাকা নুরুল বক্স রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের নীটে পিষ্ট হয়ে মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



