মৌলভীবাজারেসাদিক মিয়া নামের এক ইটভাটা শ্রমিককে কুপিয়েছে দুর্বৃত্তরা । গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শসশেরগঞ্জ বাজার থেকে টমটম যোগে বাড়ি ফিরার পথে একই গ্রামের মকবুল ও ময়ূরের নেতুত্বে একদল দুর্বৃত্তরা এ হামলা চালায়।
হামলায় গুরুতর আহত সাদিক মিয়া সদর উপজেলার ১০ নং নাজারাবাদ ইউনিয়নের নারায়ন পাশা গ্রামের গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, হামলার ঘটনাকালে সাদিকের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরী ভিত্তিতে তার দেহে অস্ত্রপচার করা হয়।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় সাদিকের বড় সিরাজ মিয়া বাদি হয়ে নারায়ন পাশা গ্রামের মৃত দূরুদ মিয়ার ছেলে মকবুল ও ময়ূরের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
মৌলভীবাজার সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ঘটনা খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



