সিলেটে বসতঘর থেকে সুমি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) বিকেলে ৫ টার দিকে সিলেট নগরীর চালিবন্দরের বউ বাজার থেকে সুমি আক্তার নামের নারীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
নিহত সুমি আক্তার চালিবন্দর এলাকার সুজাত মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী ও ছোট ভাইকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জেরে সুমি আক্তার আত্মহত্যা করেছেন, এ কারণে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বাসার একটি কক্ষের দরজা ভেঙে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমি আক্তারে স্বামী সুজাত মিয়া ও তার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



