ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
আর এনডিটিভি জানায়, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলটসহ ১৪ জন ছিলেন। হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত তা এখনো জানা যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



