সিলেটে করোনার সংক্রমন থেমে নেই। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু হয়েছে এ অঞ্চলের মানুষের নিত্য সঙ্গী।
বৃহস্পতিবারও (২৭ মে) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নিহত তিনজনই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা পৌছেছে ৩৯৭ জনে। নিহতদের মধ্যে ৩১৯ জনই সিলেট জেলার, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৩০ জন করে এবং হবিগঞ্জ ১৮ জন।
সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় আক্রান্ ৬০ জনের ৪৯ জন সিলেট জেলার, ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালের ৬ জন, সুনামগঞ্জের ৩ জন এবং একজন করে আক্রান্ত হয়েছেন।
তথ্যমতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার ২৭ মে পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ৩১৯ জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে সিলেট জেলা্য়ই ১৪ হাজার ৫৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮৬ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৪৬ জন।
আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৩ জন। তন্মধ্যে সিলেটে ১৩ হাজার ৯৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জের দুই হাজার ৪৫ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ১৫ জন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



