দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনকে শোকজ করেছে সিলেট জেলা ছাত্রদল। সোমবার (৬ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম’র নির্দেশক্রমে দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এই শোকজ চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় মধ্যে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
অন্যথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



