দুই দিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবার দ্বিপাক্ষিক বৈঠকেও সীমান্ত হত্যা বন্ধ আর তিস্তার পানি চুক্তি সইয়ের কথা তুলবে বাংলাদেশ। পাশাপাশি দুদেশের যোগাযোগ বা কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি।
প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। দ্বিপাক্ষিকি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্র সচিব।
পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে নিয়মিত আলোচনার ওপর জোর দিচ্ছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বললেন, স্থল ও সমুদ্রসীমার মত সব সমস্যারই সমাধান সম্ভব।
মুজিব শতবর্ষ উপলক্ষে গেল মার্চে ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসেম্বরে আসছেন দেশটির রাষ্ট্রপতি। এ ঘটনাকে বন্ধু দুদেশের সম্পর্কের গভীরতার মাপকাঠি হিসেবে দেখছে বাংলাদেশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



