ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার ৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এসময় তিনি বলেন, ন্যায় ও আদর্শবান কর্মী ধারা সমাজে শান্তি ফিরে আশা সম্ভব, ইসলামী আন্দোলন এর প্রত্যক কর্মী উত্তম আখলাকের অধিকারী হতে হবে।
সিলেট মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব নজীর আহমদ এর সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিলেট মহানগরের সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।
এসময় জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



