বিদ্যালয়ের জমি ও কমিটি নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষ ও গোলগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ৩০ জনসহ অন্তত অর্ধশত হয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার ইসহাকপুর গ্রামে বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি নিয়ে বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলি, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহতের কয়েক জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০)। তাদের অন্তত ৩০ জনকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ৩০জন গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে আসেন। তাদের মধ্যে সবাইকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



