বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশ করেছে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। সব জেলার পুরুষ ও মহিলারা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বাহিনীর নাম : বাংলাদেশ সেনাবাহিনী
ক্যাটাগরি : ক. সাধারণ ট্রেড (জিডি), BNCC এবং সেনাসন্তান (SS) – পুরুষ ও মহিলা
খ. টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি / সমমান
SMS ও অনলাইনে আবেদনের সময়সীমা : ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১
আবেদনের ৩য় ধাপে অনলাইনে আবেদনের লিংক : http://sainik.teletalk.com.bd
সৈনিক পদে আবেদনের শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
সৈনিক পদে আবেদনের নিয়ম ও ধাপ
প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
১ম ধাপ >
১ম এসএমএস: SAINIK এসএসসি বোর্ড এর প্রথম ৩ অক্ষররোলপাশের সাল জেলার কোডট্রেড কোড. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:
২য় ধাপ >
২য় এসএমএস : SAINIK YES PIN NUMBER প্রার্থীর মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।
৩য় ধাপ >
দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের ক্ষেত্রে ৩০০ ও ৩০০ (দৈর্ঘ ও প্রস্থ) পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে হতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



