সিলেটে শীলং তীর জুয়া খেলার সামগ্রিসহ তিন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের ঘাসিটুলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নেত্রকোনা মদন উপজেলার ফতেহপুরের মো. আক্তার হোসেনের ছেলে কোতোয়ালির মোকামবাড়ির সিরাজ মিয়ার কলোনীর বাসিন্দা মো. আবু তাহের (২৮), সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিয়ামতপুরের সমিরন দাসের ছেলে বর্তমানে- ঘাসিটুলা ৬৩/২ বাসার কুদ্দুস মিয়ার কলোনীর বাসিন্দা সৌরভ দাস (২২) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উমেদপুরের মো. জসিম উদ্দিনের ছেলে বর্তমানে শেখঘাট কলাপাড়া কালা মিয়ার বাসার বাসিন্দা মো. জাহেদ হোসেন (১৮)।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঘাসিটুলা বালুচর কলোনীর ৩৩নং কক্ষের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের হেফাজত হতে তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে তীর শিলং জুয়ার বোর্ডটি পরিচালনা করিয়া আসছিল। তীর শিলং জুয়ার নেশায় আসক্ত হয়ে মজুর সাধারণ শ্রেণী পেশার মানুষেরা সর্বশান্ত হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



