নগরের দক্ষিন সুরমার ভার্তখলা এলাকায় সরকারি রাস্তা ও জমি দখল করে ব্যবসা করা, অবৈধভাবে রাস্তায় পার্কিং ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭৪ হাজার টাকা জরিমানা।
সোমবার (২৯ নভেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



