বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এবং মঙ্গলবারের সমাবেশ সফল করতে সিলেট নগরে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।
সোমবার (২৯ নভেম্বর) রাতে নগরের রিকাবীবাজার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার গিয়ে পথসভা করে।
পথসভায় জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। অনতিবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে, নইলে সিলেটসহ সারাদেশ কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।সিলেটে মশাল মিছিল সারাদেশে ছড়িয়ে পড়বে। এসময় মঙ্গলবার সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে মহাসমাবেশকে সফল করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা যুবদলের সদস্য মকসুদুল করিম নোহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মোবারক হোসেন তুহিন, শিপন আহমদ, দক্ষিণ সুরমা যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুসসহ শতাধিক নেতাকর্মী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



