চোখে স্বপ্ন আর মনে বিশ্বাস নিয়ে প্রেমিকের ডাকে সাঁড়া দিয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জের আঠারো বছরের এক তরুনী। তার সেই স্বপ্ন বরবাদ করে দিলো বখাটে প্রেমিক। বেড়ানোর কথা বলে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করেছে প্রেমিক আব্দুল হাকিম ও তার তিন বন্ধু।
রোববার (২৩ মে) এ ঘটনায় হাকিম ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারতরা হলো- গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের লিলু মিয়ার ছেলে ওই তরুনীর প্রেমিক আব্দুল হাকিম (২০), তার বন্ধু সিলেট সদর উপজেলার পীরেরচক গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন(২৩), উপজেলার বাঘা দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাজন আহমদ (২২) ও বাঘা খালপাড় গ্রামের সাহাব উদ্দিনের ছেলে শিপন আহমদ (১৯)।
গত শনিবার (২২ মে) বেলা ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বাগমারা চরোরাগোল্লা এলাকায় একটি টিলায় গণধর্ষণের এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, কয়েক মাস থেকে হাকিমের সঙ্গে ওই তরুনীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিছুদিন ধরে ভিকটিমকে দেখা করার জন্য বলে আসছিল। বিশ্বাস করে প্রেমিকের ডাকে গত শনিবার (২২ মে) দুপুরে স্থানীয় মুরাদপুর বাজারে দেখা করতে আসে ওই তরুনী। পরে ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিক হাকিম ওই তরুনীকে একটি সিএনজি অটোরিকশায় তুলে বাগমারা চরোরাগোল্লা এলাকায় নির্জন একটি টিলায় একান্তভাবে কথা বলতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সহযোগীরা মিলে ভিকটিমকে জোরপুর্বক ধর্ষণ করে।
ভিকটিমের আর্তাচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশে।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, গণধর্ষণের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-২৩ তারিখ ২৩.০৫.২০২১) দায়ের করা হয়। ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



