৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় এক সময় মনে হচ্ছিল প্রথম দিনেই অল আউট হয়ে যাবে বাংলাদেশ। ধুঁকতে থাকা দলের হাল ধরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম ও লিটন দাস। দুই ব্যাটারের দুটি হাফসেঞ্চুরিতে ইনিংস বড় হচ্ছে বাংলাদেশের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০০ রান। মুশফিক ৬৯ ও লিটন অপরাজিত রয়েছেন ৭৬ রানে। পঞ্চম উইকেটে দু’জনে গড়েছেন ১৫১ রানের জুটি।
এর আগে টপ অর্ডার চার ব্যাটারের কেউই ছুঁতে পারেননি বিশের কোঠা, অধিনায়ক মুমিনুল হক তো ফিরেছেন ৬ রানে।
তৃতীয় উইকেট হিসেবে দলীয় ৪৭ রানে কটবিহাইন্ড হন মুমিনুল হক। সাজিদ খানের করা ১৫তম ওভারের প্রথম বলে ঠিকমতো ব্যাট ছোঁয়াতে পারেননি টাইগার অধিনায়ক। আলতো ছোঁয়ায় বল তালুবন্দি হয় উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ানের।
জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা
দলীয় সংগ্রহে আরও দুই রান যোগ করতে ফেরেন নাজমুল হোসেন শান্তও। ৩৭ বল খেলে ১৪ রান করেন তিনি।
দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাদমান। অষ্টম ওভারের শেষ বলে হাসান আলীর গতিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার। রিভিউ নিয়েছিলেন, তাতেও লাভ হয়নি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৩ চার হাঁকিয়ে ১৪ রান করেন তিনি।
ম্যাচের দ্বিতীয় ওভারে হাসান আলীকে দুটি চার হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন সাইফ হাসান। অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। চতুর্থ ওভারের তৃতীয় বলে শাহীন আফ্রিদির বাউন্সার সামলাতে পারেননি সাইফ, ব্যাটের হাতায় বল লেগে চলে যায় আবিদ আলীর হাতে। সাইফের সংগ্রহও ১৪।
পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে নাকাল হওয়ার পর এবার টেস্ট মিশনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি।
এ ম্যাচে দু’দলেরই একজন করে খেলোয়াড়ের অভিষেক হয়েছে। বাংলাদেশের ইয়াসির আলী রাব্বী এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন ও সাইফ হাসান।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও সাজিদ খান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



