ভোররাতে মানুষ যখন গভীর ঘুমে। তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল।
শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৬ দশমিক ১ মাত্রায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পন অনুভূত হয় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায়। ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিলোমিটার গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। তবে তারা বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৪২.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্প সিলেট, ঢাকা, চট্টগ্রাম এলাকায় অনুভূত হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



