রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ অবস্থায় আগের মতোই আছেন।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের মতো আছে। উন্নতি অথবা অবনতি কোনোটাই হয়নি।
এদিকে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার পর খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর দলীয় সূত্রে জানা যায়, তিনি বেঁচে আছেন।
খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান রাত ২টায় সংবাদ মাধ্যমকে জানান, চেয়ারপারসনের হিমোগ্লোবিন, রক্তচাপ কমে গিয়েছিল। ইন্টারনাল হেমোরেজের কারণে। ডায়াবেটিস আনকন্ট্রোল্ড। রক্ত দিতে হয়েছে আজ আবার। কয়েকদিন রক্ত লাগেনি।
অন্য সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রক্ত দেওয়ার সময় প্রথমে রক্ত যাচ্ছিল না। তখনই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে স্বাভাবিকভাবে রক্ত দেওয়া হয়েছে।
এভার কেয়ার হাসপাতালের ডিউটি অফিসার মাসুম মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ২২ মিনিটে বলেন, বিএনপি চেয়ারপারসন ভালো আছেন। আপনারা যে খবরটি পেয়েছেন, সেটা গুজব।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



