বেশকিছু দিন ধরেই হালকা শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর আহাওয়া অফিসে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এদিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বাযু প্রবাহ হচ্ছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। হিমেল বাতাস আর শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে লোকজনকে গরম পোশাক পরে বাইরে বের হতে দেখা দেখা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



