পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, গ্রেফতারে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
শুক্রবার (২১ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি প্রতিবাদ কর্মসূচী আয়োজন করে। অভিনব প্রদিবাদ কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন সিলেটে কর্মরর্ত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মী। তারা সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক রোজিনা ইসলাম কলম ধরেছিলেন বলেই তাকে থামিয়ে দিতে পরিকল্পিতভাবে হেনস্তা ও গ্রেফতার করা হয়েছে।বিশেষ করে সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন, রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পান, তাঁরা তা দেখবেন। কিন্তু তাদের কার্যক্রম নিয়ে সন্দিহান। কেননা জামিনযোগ্য মামলায় রোজিনাকে বেগ পেতে হচ্ছে। অবিলম্বে তার নিঃশ্বর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার চান তারা।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বির পচিালনায় প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ইমজা সাধারণ সম্পাদক আনিস রহমান।
প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪’র ব্যুরো প্রধান গুলজার আহমদ ,বিপিজেএ সিলেটের সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইদ্রিছ আলী, নির্বাহী সদস্য, মামুন হাসান,শংকর দাশ,আব্দুল বাতিন ফয়সল, মাহমুদ হোসেন,আনিস মাহমুদ, সদস্য নাজমুল কবির পাভেল, ইকবাল মুন্সী, নূরুল ইসলাম, হুমায়ূন কবির লিটন, নূরুল ইসলাম, শিপন আহমদ, রেজা রুবেল ,মো. আব্দুল খালিক, আজমল আলী।
অনান্য মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন দিপক বৈদ্য দিপু, ডিবিসি নিউজ এর ক্যামেরা পারসন সেলিম আহমদ, ফটে সাংবাদিক মামুন হোসেন, মোজাম্মেল হক, আহমেদ শাহিন, ফারহান আহমদ, রাহেল আহমদ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



