সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে পুকুরে ডুবে নামজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) বিকেল ৪টায় দিকে পূর্বলক্ষীপ্রসাদ গ্রামের এ ঘটনা ঘটে। নাজমুল ওই গ্রামের হারু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন বিকেলে পুকুরে গোসল করতে যায় নাজমুল। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। স্বজনরা তার বিলম্ব দেখে পুকুরে গিয়ে খোঁজাখুজি করে উদ্ধারের পর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ওই কিশোর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



