প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে এনাম আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত এনাম রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সিলেটের জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভন দেখিয়ে আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এনাম। ধর্ষণে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে। পরে অভিযুক্ত এনাম বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম ওই গ্রামের অন্য একটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়।
এ ঘটনায় ভোক্তভোগী তরুনী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় পলাতক ছিল এনাম আহমেদ।
সিলেটের জৈন্তপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, এজাহার নামীয় আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



