সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ধান ক্ষেতে মিললো ষোড়শী তরুনীর অর্ধগলিত মরদেহ।
রোববার (২১ নভেম্বর) সকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে মেয়েটি। ওইদিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন মেয়ের বাবা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



